Poco C85: সস্তায় 6,000mAh ব্যাটারি ও AI ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন

poco-c85-6000mah-battery-ai-camera-price-in-india-specs

Poco C85 বাজেট স্মার্টফোন সেগমেন্টে একটি নতুন চমক নিয়ে হাজির হয়েছে। সম্প্রতি বিশ্বব্যাপী Poco তাদের এই নতুন ফোনটি লঞ্চ করেছে। কম দামের মধ্যে উন্নত ফিচারের সমন্বয় ঘটিয়ে ফোনটি স্মার্টফোন ব্যবহারকারীদের মন জয় করতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যারা দীর্ঘস্থায়ী ব্যাটারি, বড় ডিসপ্লে এবং দৈনন্দিন ব্যবহারের জন্য একটি নির্ভরযোগ্য ফোন খুঁজছেন, তাদের জন্য এটি একটি দারুণ বিকল্প হতে পারে। Poco C85-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন, ফিচার্স, এবং দাম নিয়ে বিস্তারিত আলোচনা করব।

Poco C85: মূল আকর্ষণ ও ডিজাইন

Poco C85 এর সবচেয়ে বড় আকর্ষণ হল এর শক্তিশালী 6,000mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার করা যাবে। এছাড়াও, এতে একটি বিশাল 6.9 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে, যা সিনেমা দেখা বা গেম খেলার জন্য দুর্দান্ত অভিজ্ঞতা দেবে। ফোনটির ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে, যা ব্যবহারের সময় স্মুথ মনে হবে। ডিসপ্লেতে লো ব্লু লাইট এবং ফ্লিকার-ফ্রি সার্টিফিকেশন থাকায়, দীর্ঘক্ষণ ব্যবহারেও চোখের উপর চাপ কম পড়ে।

ডিজাইনের দিক থেকে, Poco C85 বেশ স্লিম। বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও, এর পুরুত্ব মাত্র 7.99 মিমি, যা ফোনটিকে হাতে ধরতে আরামদায়ক করে তোলে। ফোনটি IP64 সার্টিফিকেশন পেয়েছে, যার মানে হল এটি ধুলো এবং জলের ছিটে থেকে সুরক্ষিত। এটি বেগুনি, কালো এবং সবুজ – এই তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে।

পারফরম্যান্স এবং স্পেসিফিকেশন

Poco C85 এর পারফরম্যান্সের দায়িত্বে রয়েছে MediaTek Helio G81 Ultra প্রসেসর, যার পিক ক্লক স্পিড 2GHz। এটি দৈনন্দিন কাজ এবং হালকা গেমের জন্য যথেষ্ট শক্তিশালী। এই প্রসেসরের সঙ্গে রয়েছে 8GB LPDDR4x র‍্যাম এবং 256GB eMMC 5.1 অনবোর্ড স্টোরেজ। যদি স্টোরেজ বেশি প্রয়োজন হয়, তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে তা 1TB পর্যন্ত বাড়ানো যাবে।

See also  Vivo Y500: ভিভোর বড় চমক, 1 সেপ্টেম্বর আসছে 8,200mAh ব্যাটারির সুপার পাওয়ার ফোন

ফোনটির সুরক্ষার জন্য এতে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং AI ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য, এতে রয়েছে ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, 4G LTE, ব্লুটুথ 5.4, 3.5 মিমি হেডফোন জ্যাক, NFC এবং GPS।

ক্যামেরা এবং ব্যাটারি

ফটোগ্রাফির জন্য, Poco C85 এর পিছনে একটি 50 মেগাপিক্সেলের AI ডুয়াল ক্যামেরা সিস্টেম রয়েছে। এই ক্যামেরা দিয়ে ভালো ছবি তোলা যাবে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। বাজেট ফোনের সেগমেন্টে এটি একটি ভালো ক্যামেরা সেটআপ।

যেমনটি আগেই উল্লেখ করা হয়েছে, ফোনটির প্রধান শক্তি হল এর 6,000mAh ব্যাটারি। এই ব্যাটারি 33W ফাস্ট চার্জিং এবং 10W রিভার্স চার্জিং সাপোর্ট করে। রিভার্স চার্জিং ফিচারের সাহায্যে আপনি এই ফোনটিকে একটি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করতে পারবেন, যা অন্য ডিভাইস চার্জ করার জন্য খুবই সহজ হবে।

Poco C85 এর দাম ও কোথায় পাওয়া যাবে ?

Poco C85 ফোনটি Poco এর ফিলিপিন্স শাখার অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। গ্লোবাল মার্কেটে এর দাম বেশ আকর্ষণীয় রাখা হয়েছে।

  • 6GB র‍্যাম + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে 109 ডলার থেকে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 9,600 টাকা।
  • 8GB র‍্যাম + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 129 ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 11,400 টাকা।

যদিও Poco C85 এখনও ভারতে লঞ্চ হয়নি, তবে টেক বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী, এটি ভারতে 9,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে। তবে, Poco এখনো ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করেনি।

এই ফোনটি যদি ভারতে লঞ্চ হয়, তবে কি আপনি এই ফোনেটি কিনবেন? কমেন্ট করে জানান!

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *