15 হাজারেই 5G! দেশের বাজারে আসতে তৈরি Samsung-র নতুন চমক

samsung-galaxy-a07-5g-price-under-15000

পকেটে টান না দিয়েই এবার হাতে আসবে স্যামসাঙের 5G। গ্লোবাল বাজারে লঞ্চ হওয়ার পর এবার ভারতে পা রাখছে Samsung Galaxy A07 5G। কোম্পানি এখনও দিনক্ষণ জানায়নি। কিন্তু তার আগেই লিক হয়ে গেল ফোনের দাম। একদম মধ্যবিত্তের নাগালে থাকতেই কি এই বড় সিদ্ধান্ত স্যামসাঙের? শুরু হয়েছে জোর চর্চা।

টিপস্টার অভিষেক যাদব এই গোপন তথ্য ফাঁস করেছেন। তাঁর দাবি অনুযায়ী, ফোনটি খুব জলদিই ভারতীয় স্টোরগুলোতে জায়গা করে নেবে।

বাজারে গুঞ্জন, ফোনটি আসছে দুটো মডেলে। 4GB RAM আর 128GB Storage পাওয়া যাবে 15,999 টাকায়। আর যারা একটু বেশি স্পিড পছন্দ করেন, তাদের জন্য 6GB ভেরিয়েন্ট আসবে 17,999 টাকায়।

অনেকে ভাবছেন ফোনের ডিসপ্লে কেমন? থাকছে 6.7 ইঞ্চির বড় HD+ স্ক্রিন। সাথে 120Hz রিফ্রেশ রেট। অর্থাৎ গেম খেলা বা ভিডিও দেখা হবে একদম স্মুথ। তবে প্রসেসর নিয়ে একটা খটকা আছে। এতে থাকছে MediaTek Dimensity 6300। এটি প্রায় বছর দুয়েকের পুরনো চিপসেট। আজকের দিনে দাঁড়িয়ে কোম্পানি কেন পুরনো প্রসেসর বেছে নিল, তা নিয়ে অনেক টেক-প্রেমীই বেশ চিন্তিত।

ব্যাটারির দিক থেকে অবশ্য স্যামসাঙ একদম দরাজ। 6,000mAh-এর বিশাল ব্যাটারি থাকছে এতে। সাথে 50MP-এর প্রাইমারি ক্যামেরা। বৃষ্টি বা ধুলোবালি থেকেও ফোনটি সুরক্ষিত থাকবে IP54 রেটিং-এর কারণে। তবে 10W চার্জিং স্পিড আজকের ফাস্ট দুনিয়ায় একটু যেন বেমানান লাগে।

টেক জগতের মহলে আলোচনা চলছে, যারা ব্যাটারি ব্যাকআপ আর দীর্ঘদিনের ভরসা খোঁজেন, তাদের জন্য এই ফোনটি একদম জুতসই। বিশেষ করে 6 বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি ফোনটিকে লম্বা রেসের ঘোড়া বানাবে। তবে অন্য ব্র্যান্ডের সাথে টক্কর দিতে হলে চার্জিং স্পিডটা আরও বেশি হওয়া দরকার ছিল।

আপাতত সবাই তাকিয়ে আছে অফিশিয়াল লঞ্চের দিকে। অনলাইনে প্রি-অর্ডার কবে শুরু হয়, বা অফলাইন মার্কেটে কী কী অফার থাকে – সেটাই এখন বড় প্রশ্ন।

See also  15 হাজার টাকার কমে আসছে Samsung Galaxy F17 5G! পাওয়া যাবে Android 21 পর্যন্ত আপডেট

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *