Motorola নতুন চমক: গ্লোবাল মার্কেটে লঞ্চ হলো Motorola Edge 60 Neo 5G, দেখে নিন দাম ও স্পেসিফিকেশন

motorola-edge-60-neo-5g-smartphon-launch-price-and-specifications

স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ খবর! জনপ্রিয় টেক কোম্পানি Motorola তাদের নতুন Motorola Edge 60 Neo 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। শক্তিশালী ফিচার এবং আকর্ষণীয় ডিজাইনের এই ফোনটি ইউরোপের বাজারে লঞ্চ হয়েছে এবং ভবিষ্যতে ভারতের বাজারেও আসার সম্ভাবনা রয়েছে। চলুন, নতুন স্মার্টফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ডিসপ্লে এবং ডিজাইন

Motorola Edge 60 Neo একটি কম্প্যাক্ট 5G স্মার্টফোন, যা এর ব্যবহারকারীদের দারুণ অভিজ্ঞতা দেবে। ফোনটিতে 6.4 ইঞ্চির 1.5K pOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন 1200 × 2670 পিক্সেল। 120Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ 3000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে রয়েছে Corning Gorilla Glass 7i প্রোটেকশন এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটি এই ফোনের অন্যতম প্রধান আকর্ষণ।

প্রসেসর এবং পারফরম্যান্স

পারফরম্যান্সের দিক থেকে Motorola Edge 60 Neo 5G বেশ শক্তিশালী। এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 7400 অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার ক্লক স্পিড 2.6 GHz। এটি মিড-রেঞ্জ সেগমেন্টের একটি শক্তিশালী চিপসেট, যা স্মার্টফোনটির মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করবে। ফোনটি 12GB RAM সহ ইউরোপের বাজারে লঞ্চ করা হয়েছে, ফলে খুব সহজে মাল্টিটাস্কিংয়ের করা যাবে।

ক্যামেরা

যারা ফটো তুলতে পছন্দ করে, তাদের জন্য এই ফোনটি একটি দুর্দান্ত অপশন হতে পারে। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের LYT700C সেন্সর (OIS ফিচার সহ), যা কম আলোতেও (low light) দারুণ ছবি তুলতে পারে। পাশাপাশি, এতে 120° FOV সহ একটি 13 মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 10 মেগাপিক্সেলের 3x টেলিফটো লেন্সও আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য রয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি এবং চার্জিং

পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 60 Neo 5G স্মার্টফোনটিতে একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এর আগের মডেল, motorola edge 50 neo-এর আপগ্রেড ভার্সন। চার্জিংয়ের জন্য রয়েছে 68W টার্বো চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং ফিচার। এই ফিচার দ্রুত ফোন চার্জ করতে সাহায্য করবে। জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68 + IP69 রেটিংও দেওয়া হয়েছে।

See also  ব্যাটারি নিয়ে চিন্তা শেষ! Realme-এর 15,000mAh ব্যাটারির ফোন আসছে

দাম এবং অন্যান্য বিকল্প

ইউরোপের বাজারে Motorola Edge 60 Neo 5G এর দাম 399 ইউরো, যা ভারতীয় টাকায় প্রায় 41,000 টাকার সমান। তবে বিভিন্ন টেক সোর্স (যেমন GSMArena, 91mobiles) থেকে জানা গেছে, ভারতের বাজারে এর দাম 20,000 টাকার মধ্যে থাকতে পারে। এই প্রাইস রেঞ্জে ভারতে OPPO K13 এবং Realme P4-এর মতো স্মার্টফোনগুলোও দারুণ বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে।

নতুন Motorola Edge 60 Neo 5G কি আপনার কেমন লেগেছে? আপনার মতামত কমেন্টে জানান।

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *